চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের জিনজিয়াং অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
আজ স্থানীয় সময় রাতের দিকে ওই ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গানসু প্রদেশের ৫ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে।
চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) বলেছে, ভূমিকম্প আঘাত হানার পর সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি মূল্যায়ন করছে বলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
উল্লেখ্য, ঠিক একই উৎপত্তিস্থলে গতকালও ৪ দশমিক ৫ মাত্রার আরও একটি মৃদু ভূমিকম্প আঘাত হানে।