প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:৪০ এএম (ভিজিট : ৫৫)

X
পার্বতীপুরে প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের উদ্বোধন
দিনাজপুরের পার্বতীপুরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (ফেইজ-২) এর আওতায় ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) পার্বতীপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
পার্বতীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাদ্দাম হোসেন।
প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণে নাপিত,কামার,কুমার, বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারী, জুতা মেরামতকারী ও নকশিকাঁথা প্রস্তুতকারীসহ বিভিন্ন পেশার ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণ কার্যক্রমটি বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ ট্রেইনারদের মাধ্যমে পরিচালিত হবে। আয়োজকরা আশা করছেন এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের পেশাগত দক্ষতা ও সামাজিক সক্ষমতা বৃদ্ধি করে আর্থ-সামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
১০ দিনব্যাপী এই প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন পার্বতীপুর উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়।