ধনবাড়ীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও টেকসই কৃষির নতুন দিগন্ত এ-ই প্রতিফলনকে সামনে রেখে গ্রামীণ অর্থনীতির রূপান্তর এবং কৃষকদের জীবনমান উন্নয়নে

2026-06-25T11:49:49+00:00
2026-06-25T11:49:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ধনবাড়ীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:৪৯ এএম   (ভিজিট : ৪২)
ধনবাড়ীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
X

ধনবাড়ীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও টেকসই কৃষির নতুন দিগন্ত এ-ই প্রতিফলনকে সামনে রেখে গ্রামীণ অর্থনীতির রূপান্তর এবং কৃষকদের জীবনমান উন্নয়নে এই ধরণের কংগ্রেস অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। উপজেলার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি অনুশীলনে এই কংগ্রেস নতুন দিগন্তের উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন-টাঙ্গাইল খামার বাড়ীর ডিএই’র উপ পরিচালক মো: আশেক পারভেজ।

তিনি বুধবার (২৪ জুন) সকালে টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয় টাঙ্গাইল এর হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধনবাড়ীর আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ' (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস ২০২৬' অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী’র সভাপতিত্বেএ 'পার্টনার কংগ্রেস ২০২৬' অনুষ্ঠিত হয়। এতে পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) ও নন-পিএফএস এর কৃষক-কৃষাণী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মোট ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অণুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা প্রশিক্ষণ অফিসার দুলাল উদ্দিন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট টাঙ্গাইল’র আঞ্চলিক কার্যালয়ে প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মসউদ ইকবাল, বৈজ্ঞানিক কর্মকর্তা আদিবা আফরিন রিম, ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান, ধনবাড়ী হর্টিকালচার সেন্টারের উদ্যানত্তত্ববিদ রাসেল পারভেজ তমাল, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার ড. সুমাইয়া শারমিন, শাহরিয়া আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার ইমরান হোসেন সজীব, উপজেলা সমবায় অফিসার মো. জাকারিয়া ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান প্রমূখ।

ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান তার বক্তব্যে বলেন- বাংলাদেশের কৃষি খাতকে পুষ্টিসমৃদ্ধ, উদ্যোক্তাবান্ধব এবং জলবায়ু সহনশীল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে 'পার্টনার' প্রকল্প একটি যুগান্তকারী পদক্ষেপ। সেই সাথে কৃষকদেরকে নিরাপদ সজবী উৎপাদন ও অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে বিশেষ ভূমিকা রাখবে।

'পার্টনার কংগ্রেসের মধ্যদিয়ে শুধু ধনবাড়ী অঞ্চলই নয় সারাদেশের কৃষকরা নিরাপদ সবজী উৎপাদন করে অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে এবং স্বাস্থ্য সুরক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে। তাহলেই বর্তমান সরকারের সকল কৃষি পদক্ষেপ সফল হবে বলে জানিয়ে বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী।

উক্ত কংগ্রেসে পার্টনার ফিল্ড স্কুলের ৩৫ জন এবং পিএফএস-এর বাইরের ৩৫ জন অগ্রগামী কৃষক-কৃষাণী নিজেদের মাঝে অভিজ্ঞতা বিনিময় করেন। তারা আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ ও উন্নত পদ্ধতিতে চাষাবাদ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আগত চাষীদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি নিরাপত্তা এবং কৃষি ব্যবসায় সফল উদ্যোক্তা হওয়ার নানা কৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। ২০২৫-২০২৬ অর্থ বছরে ধনবাড়ী উপজেলায় ১২ টি পিএফএস (পার্টনার ফিল্ড স্কুল)-এর মাধ্যমে ৩০০ জন কৃষক ও কৃষানীকে প্রতিটি স্কুলে ১০ দিনব্যাপী বিভিন্ন বিষয়ে হাতে-কলমে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, ফরিদ আহম্মেদ, আ: মালেক, ওয়াহিদুল ইসলাম, আমিনা হাসান স্মৃতি, মমতা আক্তার, জেরজীনা পারভীন, জেবুন্নাহার, লিজা আক্তার অন্তরা, কণিকা, জাহিদুল ইসলাম ও  জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy