মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে দুই জনের কারাদণ্ড

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের বন্দুকসীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী ও মাদক কারবারীকে প্রত্যেকের ২ মাস করে

2026-06-25T11:55:01+00:00
2026-06-25T11:55:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে দুই জনের কারাদণ্ড
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:৫৫ এএম   (ভিজিট : ৪৭)
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে দুই জনের কারাদণ্ড
X

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে দুই জনের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের বন্দুকসীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী ও মাদক কারবারীকে প্রত্যেকের ২ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

বুধবার (২৪ জুন) পরিচালিত এ অভিযানে মাদক সেবন ও কারবারের অভিযোগে বন্দুকসীপাড়া গ্রামের সুবেদ আলীর মেয়ে নাছিমা (৪৫) এবং একই গ্রামের ময়জুদ্দিনের ছেলে শুক্কুর আলী (৬৫)কে আটক করা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া। 

এ সময় রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আবুল হাসান সঙ্গীয় ফোর্স সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। 

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy