গাংনীর সহড়াতলা সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে ১০ জনকে পুশ ইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।স্থানীয়দের বাধায়

2026-06-25T12:18:58+00:00
2026-06-25T12:18:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাংনীর সহড়াতলা সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:১৮ পিএম   (ভিজিট : ২০)
গাংনীর সহড়াতলা সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা, স্থানীয়দের বাধায় ফিরতে বাধ্য
X

গাংনীর সহড়াতলা সীমান্তে ১০ জনকে পুশ ইনের চেষ্টা, স্থানীয়দের বাধায় ফিরতে বাধ্য

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে ১০ জনকে পুশ ইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয়দের বাধায় ফিরতে বাধ্য।

আজ বৃহস্পতিবার ভোরে সহড়াতলা গ্রামের ভেতর থেকে স্থানীয়দের বাধায় তারা ভারতীয় সীমানায় ফিরতে বাধ্য হয়েছে।
জানা গেছে, সহড়তলা সীমান্ত দিয়ে নারী পুরষসহ ১০ জন প্রবেশ করে। ভারতীয় বিএসএফ কাটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। তারা সহড়াতলা গ্রাম থেকে গন্তব্যে যাওয়ার সময় স্থানীয়রা বাধা দেয়। এসময় নারীসহ ১০ জন ভারতীয় কাটাতারের কাছে ফিরে যেতে বাধ্য হয়। বর্তমানে তারা সীমান্তে ভারতীয় ভূখণ্ডে মাঠের মধ্যে অবস্থান করছে।

বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফ ক্যাম্প কমান্ডার পর্যায়ে আলোচনা চলছে বলে বিজিবির একটি সুত্র জানিয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy