মাধবপুর সীমান্তে ভারতীয় পুশব্যাক ঠেকাতে বিজিবির টহল জোরদার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সীমান্ত এলাকায় সম্ভাব্য ভারতীয় পুশব্যাক কার্যক্রম মোকাবিলায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল ও নজরদারি জোরদার করেছে বাংলাদেশ

2026-06-25T15:31:59+00:00
2026-06-25T15:31:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মাধবপুর সীমান্তে ভারতীয় পুশব্যাক ঠেকাতে বিজিবির টহল জোরদার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:৩১ পিএম   (ভিজিট : ৩০)
মাধবপুর সীমান্তে ভারতীয় পুশব্যাক ঠেকাতে বিজিবির টহল জোরদার
X

মাধবপুর সীমান্তে ভারতীয় পুশব্যাক ঠেকাতে বিজিবির টহল জোরদার

সীমান্ত এলাকায় সম্ভাব্য ভারতীয় পুশব্যাক কার্যক্রম মোকাবিলায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল ও নজরদারি জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করছেন এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবির) অধিনায়ক লেঃ কর্ণেল তানজিলুর রহমান জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশব্যাকের আশঙ্কা বিবেচনায় নিয়ে ৫৫ ব্যাটালিয়নের অধীন সকল বিওপির সীমান্ত সংলগ্ন এলাকায় অতিরিক্ত টহল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়। বিজিবি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো অপরিচিত ব্যক্তি, সন্দেহজনক চলাচল বা অস্বাভাবিক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।

সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতা থাকলে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ করা আরও সহজ হবে।

মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান ইতিমধ্যে সীমান্ত এলাকায় পুশব্যাক টেকাতে সকল জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ জনসাধারনকে সর্তক থাকার আহবান জানানো হয়েছে।

সীমান্ত এলাকার বাসিন্দারাও বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy