বেলকুচিতে টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি ঘঠন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের পাউরুটি খেয়ে একই স্কুলের ৮ শিক্ষার্থী অসুস্থর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি ঘঠন

2026-06-25T16:50:30+00:00
2026-06-25T16:54:01+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বেলকুচিতে টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি ঘঠন
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:৫০ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ৪:৫৪ পিএম  (ভিজিট : ৪০)
বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি ঘঠন
X

বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি ঘঠন

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের পাউরুটি খেয়ে একই স্কুলের ৮ শিক্ষার্থী অসুস্থর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি ঘঠন করেছে উপজেলা প্রশাসন। 

এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা প্রশাসনের পক্ষথেকে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রধান করা হয়েছে। 

গত বুধবার (২৪জুন) দুপুরে সদর ইউনিয়নের বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির ৮ শিক্ষার্থী গন্ধযুক্ত টিফিনের পাউরুটি খাওয়ার পর পেট ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়ে। শিক্ষার্থীরা জানায়, পাউরুটিতে গন্ধ ছিলো। পরে প্রাথমিক চিকিৎসা শেষে শিক্ষার্থীরা বাড়ি চলে যায়। 

এ বিষয়ে বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান বলেন, প্রতিদিনের মতো শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করা হয়। খাওয়ার ৩০ মিনিটের মধ্যেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরে। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের নিজ নিজ বাড়ি চলে যায়। 

শিক্ষার্থীদের অভিভাবকরা মনে করেন, নিম্ন মানের খাবার দেযার কারণেই অসুস্থ হয়েছে। 

খাবার বিতরণকারী এনজিও 'গ্রাম উন্নয়ন কর্ম'-এর ফিল্ড অফিসার আব্দুল ওয়াদুদ বলেন, "পাউরুটি উৎপাদনের তারিখ ছিল ২৩ জুন, মেয়াদ শেষ ২৮ জুন। মেয়াদ উত্তীর্ণ ছিল না। অসুস্থতার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যাবস্থা কড়াই।" 

বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাবরিনা রহমান উর্মি জানান, "দুপুর ৩টায় ৮ জনকে পেটে ব্যথা নিয়ে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিক্ষার্থীরা কিছুটা সুস্থ হলে বাড়ি চলে যায়। 

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান সাংবাদিকদের বলেন, অসুস্থ শিক্ষার্থীদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম। তারা সুস্থ হয়ে বাসায় গিয়েছে। অসুস্থতার কারণ উদঘাটনের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy