ঝালকাঠিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩টায় ঝালকাঠি পৌর মিনি

2026-06-25T18:36:59+00:00
2026-06-25T18:36:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৬:৩৬ পিএম   (ভিজিট : ৫৩)
ঝালকাঠিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন
X

ঝালকাঠিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন

ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩টায় ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. এস. এম. জিয়ারউদ্দিন হায়দার। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। 

এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) পৌর প্রশাসক মো.কাওছার হোসেন,জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যড. সাহাদাৎ হোসেন।

জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জেলার ৪টি উপজেলার বিভিন্ন এলাকার ফুটবল দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী দর্শক, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এই ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy