ভূমিকম্পের আগেই মোবাইলে যেভাবে পাবেন সতর্কবার্তা!

অনলাইন ডেস্ক

প্রযুক্তি

সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় এ নিয়ে জনগণের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত

2026-06-25T19:09:14+00:00
2026-06-25T19:31:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভূমিকম্পের আগেই মোবাইলে যেভাবে পাবেন সতর্কবার্তা!
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:০৯ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ৭:৩১ পিএম  (ভিজিট : ২৫৮)
গুগল চালু করেছে ‘অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট’
X

গুগল চালু করেছে ‘অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট’

সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় এ নিয়ে জনগণের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত ২১ নভেম্বর রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার অদূরে নরসিংদীর মাধবদীতে, যা এই অঞ্চলের জন্য একটি নতুন উদ্বেগের কারণ।

ভূমিকম্পের বিধ্বংসী আঘাতের হাত থেকে বাঁচার কোনো আগাম উপায় ছিল না এতদিন। কিন্তু প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির ফলে সেই পরিস্থিতি বদলাতে চলেছে। এখন আপনার হাতের স্মার্টফোনটিই হয়ে উঠতে পারে জীবনরক্ষাকারী প্রথম ঢাল!

ভূমিকম্প আঘাত হানার কয়েক সেকেন্ড আগেই একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আপনার ফোনে পৌঁছে যেতে পারে, যা আপনাকে আত্মরক্ষার জন্য মহামূল্যবান সময় দেবে। গুগল এবং কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্টফোনের অন্তর্নির্মিত সেন্সর ব্যবহার করে এই ‘আর্লি ওয়ার্নিং সিস্টেম’ চালু করেছে।

গুগলের এই বিশেষ ব্যবস্থাটি ‘অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম’ নামে পরিচিত। এই পদ্ধতিতে প্রতিটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে একটি ছোট ‘সিসমোমিটার’ বা কম্পন মাপক যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়।

ভূমিকম্পের সম্ভাব্য তীব্রতা অনুযায়ী গুগল দুই ধরনের সতর্কতা পাঠায়
Be Aware Alert (সচেতনতামূলক সতর্কতা): হালকা কম্পনের পূর্বাভাস পেলে এটি নোটিফিকেশন আকারে আসে।

Take Action Alert (ব্যবস্থা নেয়ার সতর্কতা): যখন মাঝারি থেকে তীব্র কম্পনের আশঙ্কা থাকে, তখন এটি পুরো স্ক্রিন জুড়ে আসে এবং উচ্চশব্দে বাজতে থাকে (এমনকি ফোন সাইলেন্ট বা ‘ডু নট ডিস্টার্ব’ মোডে থাকলেও)। এতে নিরাপদ থাকার জন্য প্রাথমিক নির্দেশনা দেয়া থাকে।

আপনার ফোনে অ্যালার্ট চালু করবেন যেভাবে 
সুবিধাটি বিশ্বজুড়ে দুই বিলিয়নেরও বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য উপলব্ধ এবং সাধারণত এটি স্বয়ংক্রিয়ভাবে চালু থাকে। তবে নিশ্চিত হতে এবং যদি বন্ধ থাকে তবে চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১. ইন্টারনেট সংযোগ নিশ্চিত করুন: আপনার ফোনে অবশ্যই Wi-Fi বা মোবাইল ডেটা চালু থাকতে হবে। পাশাপাশি, লোকেশন সার্ভিস অন রাখা বাধ্যতামূলক।

২. সেটিংস থেকে চালু করুন:
আপনার অ্যান্ড্রয়েড ফোনের Settings অ্যাপটি খুলুন।

সার্চ বারে অথবা স্ক্রল করে ‘Safety & emergency’ অপশনটি খুঁজুন এবং তাতে প্রবেশ করুন।

(কিছু ফোনে এই অপশনটি না থাকলে: Location > Advanced > Earthquake Alerts এই পথে যান)

‘Earthquake alerts’ অপশনটি নির্বাচন করুন।

পাশের টগল সুইচটি টিপে ‘Earthquake alerts’ অপশনটি ON করে দিন।

আপনি চাইলে সেটিংসে দেয়া ‘ডেমো’ বাটনে ক্লিক করে সতর্কবার্তা কেমন দেখাবে এবং কেমন শব্দ হবে, তা দেখে নিতে পারেন।





  বিষয়:   ভূমিকম্পের সতর্কবার্তা  ভূমিকম্পের অ্যালার্ট  অ্যালার্ট  Earthquake Alerts  Earthquake Alert 



Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy