ভূমিকম্পের আগেই মেসেজ পেয়েছিল ভেনেজুয়েলাবাসী, আপনি পাবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শতাব্দীর সবচেয়ে শক্তিশালী জোড়া ভূমিকম্পেভেনেজুয়েলায়যখন একের পর এক ভবন ধসে পড়ছিল, তখন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন স্থানীয়

2026-06-25T19:46:30+00:00
2026-06-25T19:46:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভূমিকম্পের আগেই মেসেজ পেয়েছিল ভেনেজুয়েলাবাসী, আপনি পাবেন যেভাবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:৪৬ পিএম   (ভিজিট : ৫৪০)
সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল
X

সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল

শতাব্দীর সবচেয়ে শক্তিশালী জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় যখন একের পর এক ভবন ধসে পড়ছিল, তখন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন স্থানীয় অনেক বাসিন্দা। মাটিতে কম্পন অনুভূত হওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগেই তাদের স্মার্টফোনে ভেসে উঠেছিল গুগলের সতর্কবার্তা। 

স্ক্রিনশট শেয়ার করে অনেক ব্যবহারকারী জানান, তাদের অবস্থান থেকে প্রায় ৩৪১ কিলোমিটার দূরে আঘাত হানা ভূমিকম্পটির বিষয়ে গুগল তাদের আগেভাগেই নোটিফিকেশন পাঠিয়ে সতর্ক করেছিল। কোনো ভূকম্পন তৈরি হওয়ার আগেই গুগল কীভাবে তা টের পেয়ে যায়, তার উত্তর লুকিয়ে রয়েছে আমাদের হাতের স্মার্টফোনেই।

কোটি কোটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে ব্যবহার করে গুগল গড়ে তুলেছে বিশ্বের সবচেয়ে বড় ভূমিকম্প শনাক্তকরণ নেটওয়ার্ক বা সিসমোগ্রাফ। প্রতিটি আধুনিক স্মার্টফোনেই ‘অ্যাক্সেলেরোমিটার’ নামের একটি সেন্সর থাকে, যা সাধারণত ফোনের স্ক্রিন স্বয়ংক্রিয়ভাবে ঘোরানোর কাজ করে। তবে এর আরেকটি বড় কাজ হলো, এটি সূক্ষ্ম কম্পনও পরিমাপ করতে পারে। 

কোনো এলাকায় যখন প্রাথমিক কম্পন শুরু হয়, তখন ওই এলাকার অ্যান্ড্রয়েড ফোনগুলো সেই কম্পন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে গুগলের কেন্দ্রীয় সার্ভারে একটি সংকেত এবং সম্ভাব্য অবস্থান পাঠিয়ে দেয়। সার্ভার তখন দ্রুততম সময়ে ওই অঞ্চলের অন্যান্য ফোনের ডেটা বিশ্লেষণ করে এবং যদি একসঙ্গে অনেক ফোন থেকে একই ধরনের কম্পনের সংকেত আসে, তখন গুগল নিশ্চিত হয় যে একটি ভূমিকম্প ধেয়ে আসছে। 

ভূমিকম্পের তরঙ্গের চেয়ে ফোনের নেটওয়ার্ক সিগন্যালের গতি বেশি হওয়ার কারণেই মূলত এই আগাম সতর্কতা দেওয়া সম্ভব হয়। 

আপনার ফোনে অ্যালার্ট চালু করবেন যেভাবে 
সুবিধাটি বিশ্বজুড়ে দুই বিলিয়নেরও বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য উপলব্ধ এবং সাধারণত এটি স্বয়ংক্রিয়ভাবে চালু থাকে। তবে নিশ্চিত হতে এবং যদি বন্ধ থাকে তবে চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১. ইন্টারনেট সংযোগ নিশ্চিত করুন: আপনার ফোনে অবশ্যই Wi-Fi বা মোবাইল ডেটা চালু থাকতে হবে। পাশাপাশি, লোকেশন সার্ভিস অন রাখা বাধ্যতামূলক।

২. সেটিংস থেকে চালু করুন:
আপনার অ্যান্ড্রয়েড ফোনের Settings অ্যাপটি খুলুন।

সার্চ বারে অথবা স্ক্রল করে ‘Safety & emergency’ অপশনটি খুঁজুন এবং তাতে প্রবেশ করুন।

(কিছু ফোনে এই অপশনটি না থাকলে: Location > Advanced > Earthquake Alerts এই পথে যান)

‘Earthquake alerts’ অপশনটি নির্বাচন করুন।

পাশের টগল সুইচটি টিপে ‘Earthquake alerts’ অপশনটি ON করে দিন।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy