ছাত্রীকে যৌন নির্যাতন মাদ্রাসা শিক্ষকের, পুলিশে দিলো এলাকাবাসী

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

টঙ্গীতে ১০ বছর বয়সী ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কামরুজ্জামানকে (৫৪) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।বৃহস্পতিবার

2026-06-25T21:01:37+00:00
2026-06-25T21:01:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ছাত্রীকে যৌন নির্যাতন মাদ্রাসা শিক্ষকের, পুলিশে দিলো এলাকাবাসী
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৯:০১ পিএম   (ভিজিট : ১৪৪)
মাদ্রাসা শিক্ষক কামরুজ্জামান
X

মাদ্রাসা শিক্ষক কামরুজ্জামান

টঙ্গীতে ১০ বছর বয়সী ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কামরুজ্জামানকে (৫৪) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। 

বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল চারটার দিকে টঙ্গীর পূর্ব কলা বাগান আছহাবে সুফফা ইসলামিয়া নূরানি মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই মাদ্রাসার শিক্ষক।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল দশটার দিকে মাদ্রাসার ক্লাসরুমের পাশে থাকা একটি দোকানের ভিতর ছাত্রীকে বসতে বলেন ওই শিক্ষক। পরে দোকানে এসে ওই ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন তিনি। 

এরপর বেলা ১১টার দিকে মাদ্রাসা ছুটি হলে ভুক্তভোগী ছাত্রী বাসায় গিয়ে তার মাকে কান্নাজড়িত কন্ঠে বিষয়টি জানায়। 

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ বস্তিবাসী ওই শিক্ষককে আটক করে। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ সংবাদ পেয়ে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, মাদ্রাসা শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy