রামগতিতে ছাদ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগতিতে বসত ঘরের ছাদ নির্মানে বাঁধা ও হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ উঠেছে একই বংশের পাশের বাড়ির শাহাবুদ্দিন

2026-06-25T21:23:34+00:00
2026-06-25T21:23:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রামগতিতে ছাদ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৯:২৩ পিএম   (ভিজিট : ৮১)
ছাদ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ
X

ছাদ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ

লক্ষ্মীপুরের রামগতিতে বসত ঘরের ছাদ নির্মানে বাঁধা ও হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ উঠেছে একই বংশের পাশের বাড়ির শাহাবুদ্দিন খাঁ ও তার ছোট ভাই মোছলে উদ্দিন খাঁর বিরুদ্ধে। 

বুধবার ২৪শে জুন দুপুরে তাদের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল এ হামলা চালিয়েছে। হামলায় ৭নারী দুই নির্মাণ শ্রমিক সহ ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত তৈয়ব আলী ও তার ছেলে ইয়াহিয়াকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে অপর আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে রামগতি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আব্দুল গনি খার ছেলে হলে মোঃ রুবেল খার বাড়িতে। 

হামলায় আহতরা হচ্ছে মোহাম্মদ তৈয়ব আলী (৬২) তার ছেলে ইয়াহিয়া খান (২৭) তাদেরকে প্রথমে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়  কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের রেফার করেন।

এছাড়া তৈয়ব আলীর স্ত্রী মনোয়ারা বেগম(৫০) তানিয়া, চাচাতো ভাই আবদুর রহিমের ছেলে মোহাম্মদ আশিক খান। আব্দুল গনির ছেলে মোঃ রাসেল (৩০) রোবেল, রাকিব ও মেয়ে মাসুদা বেগম, ভাতিজা রবিউল ইসলামের স্ত্রী আরজু খানম, মোহাম্মদ ফরিদের স্ত্রী আয়েশা, ফরিদের ছেলে আশিক খাঁ (৩০) এবং মানসিক রোগী রাবেয়া খাতুন (৫৫) এসময় তাদের হালায়  দুই জ নির্মান শ্রমিক গুরুতর আহত হন। এদের মধ্যে ৭ জনকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়, বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

আব্দুল গনি জানান সুজন গ্রাম মজার ১০০৯৫- ৯৬ দাগের প্রকৃত জমির মালিকানা তার ছেলে রুবেল গত পাঁচ- ছয় বছর আগে একটি টিনশেডের ঘর নির্মাণ করে বসবাস করে এখন টিনের ছালা বাদ দিয়ে চলতি মাসে ছাদ করার পরিকল্পনা করে এবং প্রয়োজনীয় মালামাল ক্রয় করে কাজ আরম্ভ করে এ সময় শাহাবুদ্দিন ও তার ছোট ভাই মুসলেউদ্দিন তাদের জায়গা দাবি করে প্রথমে বাধা দেয় এ নিয়ে এলাকায় স্থানীয়ভাবে বৈঠক হয় ওই বৈঠকে তাদের কাগজপত্র জাল বলে প্রমাণিত হয়। পরে শাহাবুদ্দিন বাদী হয়ে লক্ষ্মীপুরে ম্যাজিস্ট্রেট কোটে ১০ জুন একটি মিস মামলা দায়ের করেন ১৪ জুন আদালত শুনানি শেষে ওই মামলাটি খারিজ করে দেন। 

পরবর্তীতে  অজিউল্লাহ নামে তাদের একজন ১৮ই জুন আবারও একটি মিস মামলা ৪৩০/২৬ মামলা করেন আদালত শুনানি শেষে ২৩ শে জুন ওই মামলাটিও খারিজ করে দেন। ঘটনার দিন ২৪ শে জুন আবার তারা একটি মামলা রুজু করতে আদালতে যান ওই সময় আদালত জানতে পারেন একই বিষয়ে দুইবার মামলা খারিজ হয়ে গিয়েছে এজন্য মামলা গ্রহণ করতে অনাগ্রহ  প্রকাশ করেন আদালত।  এতে ক্ষিপ্ত হয়ে শাহাবুদ্দিন ও তার ভাই মোসলেউদ্দিন ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তাদের কাজে বাধা দিয়ে হামলা চালায় তাদের হামলায় চারটি বসতঘর ভাঙচুর হয় এবং ঘরের মালামাল  লুটপাট করেন। তাদের হামলায় নারী-পুরুষ সহ ১৫ জন গুরুতর আহত হন, এসময় তাদের আঘাতে দুইজন নির্মাণ শ্রমিক আহত হন। বিষয়টি থানায় অবহিত করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। 

অভিযুক্ত সাহাব উদ্দিন মুঠোফোনে জানান, আবদুল গনি ও তার ছেলেরা তাদের জমিতে জোর ঘর তোলেন বাঁধা দিতে গেলে তাদের উপর হামলা করে তাদের হামলায় ছেলে চাচাত ভাই ভাতিজা সহ ৫ জন আহত হয়েছে। 

রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, মারামারি খবর পেয়েছেন এখনো কোন পক্ষ মামলা দেন নি মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy