আশুরার দিনে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জাপানে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী টোকিও এবং আশপাশের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হলেও সুনামির কোনো

2026-06-26T12:08:08+00:00
2026-06-26T12:08:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আশুরার দিনে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১২:০৮ পিএম   (ভিজিট : ১৪৭২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জাপানে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী টোকিও এবং আশপাশের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হলেও সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। খবর আনাদোলু এজেন্সির।

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল চিবা প্রিফেকচার এবং ভূ-পৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে কম্পনটির কেন্দ্র ছিল। সংস্থাটি জাপানের সাত স্তরের ভূমিকম্পের তীব্রতা স্কেলে সর্বোচ্চ ৪ মাত্রার কম্পন রেকর্ড করেছে এবং জানিয়েছে, সুনামির কোনো ঝুঁকি নেই।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পটির মাত্রা ৫.৮ বলে নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্যমতে, উপকেন্দ্র ছিল যকশিবা শহরের প্রায় ৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং এর গভীরতা ছিল প্রায় ৫৬ কিলোমিটার।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy