রাঙামাটিতে সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ

শাহ আলম, রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

ডিজিটাল সাংবাদিকতার দক্ষতা বৃদ্ধি এবং তথ্য যাচাইয়ে সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে রাঙামাটিতে সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা

2026-06-26T14:17:45+00:00
2026-06-26T14:17:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাঙামাটিতে সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ
শাহ আলম, রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ২:১৭ পিএম   (ভিজিট : ৭৪)
ছবি প্রতিনিধি
X

ছবি প্রতিনিধি

ডিজিটাল সাংবাদিকতার দক্ষতা বৃদ্ধি এবং তথ্য যাচাইয়ে সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে রাঙামাটিতে  সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুমে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

প্রশিক্ষণে রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক সমিতির সভাপতি নন্দন দেবনাথ, পিআইবি'র প্রশিক্ষক ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জামিল খান,  প্রশিক্ষণ সমন্বয়কারী মোহাম্মদ সাহাব উদ্দিন, পিআইবি'র প্রশিক্ষক ও সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সংবাদমাধ্যমে তথ্য যাচাই ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর কনটেন্ট মোকাবিলায় সাংবাদিকদের ফ্যাক্ট-চেকিং দক্ষতা অপরিহার্য।

তাঁরা আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মাল্টিমিডিয়া প্রযুক্তির সঠিক ও নৈতিক ব্যবহার সংবাদ পরিবেশনকে আরও গতিশীল, আকর্ষণীয় ও কার্যকর করে তুলতে পারে। তবে প্রযুক্তির ব্যবহার যেন সাংবাদিকতার মৌলিক নীতি—সত্যতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতাকে ক্ষুণ্ন না করে, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় রাঙামাটি জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে আধুনিক সাংবাদিকতা, তথ্য যাচাইয়ের কৌশল, মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাণ এবং সাংবাদিকতায় এআই প্রযুক্তির ব্যবহার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

আয়োজকদের আশা, এ প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy