যারা প্রকৃত কৃষক, তারাই এ প্রণোদনার উপকরণ পাচ্ছেনঃ নাজমুন নাহার বেবী

শান্তুু ধর, কচুয়া প্রতিনিধি

সারাবাংলা

কৃষিই দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে সরকার বিভিন্ন সময় প্রণোদনা

2026-06-26T14:56:50+00:00
2026-06-26T14:56:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যারা প্রকৃত কৃষক, তারাই এ প্রণোদনার উপকরণ পাচ্ছেনঃ নাজমুন নাহার বেবী
শান্তুু ধর, কচুয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ২:৫৬ পিএম   (ভিজিট : ৪৫)
ছবি প্রতিনিধি
X

ছবি প্রতিনিধি

কৃষিই দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে সরকার বিভিন্ন সময় প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সেই ধারাবাহিকতায় চাঁদপুরের কচুয়ায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, ফলজ-বনজ চারা এবং কৃষিযন্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "যারা প্রকৃত কৃষক, তারাই এ প্রণোদনার উপকরণ পাচ্ছেন। কৃষকদের হাতে উন্নতমানের বীজ, সার ও আধুনিক কৃষিযন্ত্র তুলে দেওয়ার মাধ্যমে কচুয়াসহ সারাদেশে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের উন্নয়ন ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের সমৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তপু আহমদ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১,৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রোপা আমনের বীজ, রাসায়নিক সার এবং ফলজ-বনজ চারা বিতরণ করা হয়েছে।

এছাড়া কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৮৬ জন কৃষকের মাঝে বিভিন্ন আধুনিক কৃষিযন্ত্র বিতরণ করা হয়। বিতরণকৃত যন্ত্রের মধ্যে ছিল হ্যান্ড স্প্রেয়ার মেশিন, ফিতা পাইপ, এলএলপি, রিপার (ধান কাটার যন্ত্র), ভুট্টা মাড়াই যন্ত্র, ফুট পাম্প এবং ধান মাড়াই যন্ত্র।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদিন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস, কচুয়া উত্তর অঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সাধারণ সম্পাদক হাবিবুর নবী সুমন, তারিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সম্পাদক সম্রাট রইসুদ্দিন চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার পাটোয়ারীসহ উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে বিনামূল্যে কৃষি উপকরণ ও আধুনিক কৃষিযন্ত্র তুলে দেওয়া হলে তাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। কৃষকরা জানান, সরকারের এ ধরনের সহায়তা তাদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy