পাকিস্তানে মানবাধিকারকর্মীকে যাবজ্জীবনের সাজা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের বিশিষ্ট মানবাধিকারকর্মী মাহরাং বালুচ এবং তার সহযোগী সিবগাতুল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সন্ত্রাসবিরোধী একটি আদালত। এই রায় নিয়ে

2026-06-26T15:20:27+00:00
2026-06-26T19:25:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে মানবাধিকারকর্মীকে যাবজ্জীবনের সাজা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৩:২০ পিএম  আপডেট: ২৬.০৬.২০২৬ ৭:২৫ পিএম  (ভিজিট : ২৩৫)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

পাকিস্তানের বিশিষ্ট মানবাধিকারকর্মী মাহরাং বালুচ এবং তার সহযোগী সিবগাতুল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সন্ত্রাসবিরোধী একটি আদালত। এই রায় নিয়ে শুরু হয়েছে নতুন করে সমালোচনা।

২০২৪ সালের জুলাইয়ে একটি বিক্ষোভের সময় এক আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আদালত এ রায় দিয়েছেন।

মাহরাং বালুচ ২০২৫ সালের মার্চ থেকে আটক রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে কথিত গুম, জোরপূর্বক নিখোঁজ এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ওই অঞ্চলে কয়েক দশক ধরে জাতিগত বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ চলমান রয়েছে।

আদালতের রায়কে ঘিরে মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, বিচারপ্রক্রিয়ায় অভিযুক্তদের কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তারা কার্যক্রম বর্জন করেন। সমালোচকদের মতে, এই রায় রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা আরও কমিয়ে দিতে পারে।

অন্যদিকে বেলুচিস্তান সরকারের কর্মকর্তারা দাবি করেছেন, মামলাটির বিচার স্বচ্ছ ও ন্যায়সঙ্গতভাবে সম্পন্ন হয়েছে। 

প্রাদেশিক মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, দায়িত্ব পালনকালে বন্দরনগরী গওয়াদরে নিহত সিপাহী শাব্বির বেলুচের জন্য ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের আড়ালে সহিংসতা উসকে দেওয়া এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা সন্ত্রাসবাদকে সহায়তা করার শামিল।

রায়ের পর বালুচ ইয়াকজেহতি কমিটির (বিওয়াইসি) নেতারা বিচারকে ‘অস্বচ্ছ’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে প্রদেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছেন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy