প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৪:০০ পিএম আপডেট: ২৬.০৬.২০২৬ ৭:২৪ পিএম (ভিজিট : ১৩২৭)

X
স্থানীয় সময় দুপুরে ভূমিকম্পটি আঘাত হানে
জাপানের চিবা প্রদেশে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের ফলে রাজধানী টোকিওর আশপাশের এলাকাও কেঁপে ওঠে। তবে এতে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) দুপুর ১২টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।
কিয়োদো নিউজ জানায়, ভূমিকম্পটির সর্বোচ্চ তীব্রতা ছিল জাপানের ৭ মাত্রার স্কেলে ৪।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮। এর কেন্দ্র ছিল ইয়োকোসিবা শহরের চার কিলোমিটার দক্ষিণ-পূর্বে প্রায় ৫৬ কিলোমিটার গভীরতায়।
এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবারও ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে জাপানে।