পুরান ঢাকায় তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছেন।আজ শুক্রবার (২৬ জুন) বিকাল সাড়ে

2026-06-26T21:47:29+00:00
2026-06-26T21:47:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৯:৪৭ পিএম   (ভিজিট : ৩০৭)
তাজিয়া মিছিল
X

তাজিয়া মিছিল

পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২৬ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে তাজিয়া মিছিল চলাকালে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশের এই কর্মকর্তা জানান, বিকালে তাজিয়া মিছিল থেকে বাংলাবাজার এলাকায় ধারালো ছুরি সাদৃশ্য বস্তুর আঘাতে ওই যুবক গুরুতর আহত হয়। পরে সেখান থেকে পথচারীরা তাকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রাপুর থানার ওসি আরও জানান, এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান। নিহত ওই যুবকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy