আধুনিকতার ছোঁয়ায় ভালুকায় হারিয়ে গেছে গ্রাম বাংলার পালকি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

এক সময় গ্রাম বাংলার বিয়ের অন্যতম ঐতিহ্য ছিল পালকি। বিয়ের দিনে নতুন বউকে সাজানো পালকিতে তুলে কাঁধে বহন

2026-06-27T11:14:51+00:00
2026-06-27T11:14:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আধুনিকতার ছোঁয়ায় ভালুকায় হারিয়ে গেছে গ্রাম বাংলার পালকি
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:১৪ এএম   (ভিজিট : ৩৩৮)
আধুনিকতার ছোঁয়ায় ভালুকায় হারিয়ে গেছে গ্রাম বাংলার পালকি
X

আধুনিকতার ছোঁয়ায় ভালুকায় হারিয়ে গেছে গ্রাম বাংলার পালকি

এক সময় গ্রাম বাংলার বিয়ের অন্যতম ঐতিহ্য ছিল পালকি। বিয়ের দিনে নতুন বউকে সাজানো পালকিতে তুলে কাঁধে বহন করে নিয়ে যেতেন মারুয়ারা। চারদিকে বিয়ের আনন্দ, ঢাক-ঢোলের শব্দ, নারীদের গীত আর স্বজনদের আবেগঘন মুহূর্তে মুখর হয়ে উঠতো গ্রামের পথঘাট। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় ময়মনসিংহের ভালুকা উপজেলার গ্রামাঞ্চল থেকেও হারিয়ে যেতে বসেছে সেই ঐতিহ্যবাহী পালকি।

বয়োজ্যেষ্ঠদের মতে, কয়েক যুগ আগেও ভালুকার প্রত্যন্ত গ্রামগুলোতে বিয়ের অনুষ্ঠানে পালকি ছাড়া যেন আয়োজন পূর্ণতা পেত না। কাঠের তৈরি সুন্দর কারুকাজ করা পালকিতে বসে নতুন বউ যেতেন স্বামীর বাড়ি। কাঁধে পালকি বহন করতেন মারুয়ারা। তাদের ছন্দময় হাঁটা আর মুখের সুরেলা ডাক ছিল গ্রামীণ জীবনের এক পরিচিত দৃশ্য।

ভালুকার প্রবীণ বাসিন্দা শাহাবউদ্দিন মাষ্টার  বলেন, “আগে বিয়ের দিন পালকি আসার অপেক্ষায় থাকতো সবাই। পালকিতে নতুন বউ যাওয়ার দৃশ্য ছিল খুবই আবেগের। এখন গাড়ি আর আধুনিক যানবাহনের কারণে সেই দিনগুলো শুধু স্মৃতি হয়ে আছে।”

পালকি বহনের সঙ্গে যুক্ত থাকা এক ব্যক্তি জানান, “এক সময় পালকি বহন করেই আমাদের অনেকের সংসার চলতো। বিয়ে বাড়িতে ডাক পড়তো, সম্মানও ছিল। এখন আর সেই কাজ নেই, বাধ্য হয়ে অন্য পেশায় যেতে হয়েছে।”

স্থানীয়রা জানান, পালকি শুধু একটি বাহন ছিল না, এটি ছিল গ্রাম বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের আবেগের প্রতীক। নতুন প্রজন্মের অনেকেই এখন পালকি সম্পর্কে জানে শুধু গল্পের মাধ্যমে।

আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে ঠিকই, তবে হারিয়ে গেছে গ্রামীণ জীবনের অনেক চিরচেনা দৃশ্য। ভালুকার মানুষের স্মৃতিতে আজও বেঁচে আছে কাঁধে তোলা পালকিতে নববধূর শ্বশুরবাড়ি যাওয়ার সেই আবেগঘন দিনগুলো।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy