মতলবে মাদক সন্ত্রাস ও ফ্যাসিবাদী দোসরদের স্তান নেই জিয়াউর রহমান জিয়া

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া মতলবের ৩ জনকে সংবর্ধনা দেওয়া হয়।জিয়াউর রহমান জিয়া মতলবে আগমন করে

2026-06-28T11:05:42+00:00
2026-06-28T11:05:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মতলবে মাদক সন্ত্রাস ও ফ্যাসিবাদী দোসরদের স্তান নেই জিয়াউর রহমান জিয়া
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১১:০৫ এএম   (ভিজিট : ৫৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া মতলবের ৩ জনকে সংবর্ধনা দেওয়া হয়। 

জিয়াউর রহমান জিয়া  মতলবে আগমন করে প্রথমে সাবেক মন্ত্রী নুরুল হুদার  কবর জিয়ারত করে , মতলব উত্তরের সাবেক উপজেলা বিএনপির সভাপতি  কামরুল ইসলামের কবর জিয়ারত করে, সুলতানাবাদ ইউনিয়নে  গেলে টরকী মতলব উত্তর উপজেলার সাবেক সভাপতি  রাশেদ হাসান টিপু ফুলের শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা করেন  , তার পর  নিজ এলাকায় গিয়ে তার    বাবা মার কবর জিয়ারত করে  এভাবে মতলবের সিনিয়   নেতা কর্মীদের কবর জিয়ারত করে, 

মতলব উত্তর থেকে বিকেল ৪ ঘটিকায় মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর যুবদলের আয়োজনে শনিবার (২৭ জুন) মতলব কমিউনিটি সেন্টারে যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া মতলবের ৩ কৃতি সন্তানকে সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন মতলব উত্তর উপজেলার জিয়াউর রহমান জিয়া সহ সভাপতি, মতলব দক্ষিণ উপজেলার আশরাফুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও মো.নাসির উদ্দিন শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক।

মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণের সভাপতিত্বে ও মতলব পৌর যুবদলের আহবায়ক মোঃ মজিবুর রহমান সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া। তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বা যেকোনো সুস্থ যুব সংগঠনে মাদক, সন্ত্রাস ও ফ্যাসিবাদীদের কোনো স্থান নেই। সুস্থ সমাজ ও দেশ গড়ার স্বার্থে তরুণ সমাজকে সব ধরনের অনৈতিকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হয় [তিনি আরো বলেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে যেকোনো ধরণের ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রুখে দিতে হবে। সমাজ ও রাষ্ট্রকে নিরাপদ রাখতে সন্ত্রাস ও মৌলবাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

সংবর্ধিত আরেক অতিথি যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আশরাফুর রহমান বাবু বলেন,দলকে সুসংগঠিত এবং শক্তিশালী করতে হলে ত্যাগী নেতাদের সঠিক মূল্যায়ন করতে হবে।৫ আগষ্টের পূর্বে দলের বৃহৎ সার্থে যারা মামলা, হামলা এবং কারানির্যাতনের শিকার হয়ে দল ত্যাগ করেনি তাদের যথাস্থানে মুল্যায়ন করা না হলে দল ক্ষতিগ্রস্ত হবে। এ ক্ষেত্রে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার অনুরোধ জানানো হয়।

সংবর্ধিত আরেক অতিথি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার বলেন,দলের জন্য যারা নিবেদিত ছিল তাদের তাদেরকে মুল্যায়ন করবেন।এ ক্ষেত্রে আপনাদের অবস্থান থেকে সব ধরনের সহযোগিতা করবো।গ্রুপিং এর কারনে যেন দলের দুঃসময়ের ত্যাগী নেতারা বঞ্চিত না হয় ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাগর, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মল্লিক মোঃ শাহজাহান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল হক জহির, যুগ্ন আহবায়ক মোঃ মিরান হোসেন মিয়াজী,মতলব পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব, মিঠু তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী,মতলব পৌর যুবদলের যুগ্ন আহবায়ক ইসলাম সোহাগ,শাহীন ভুইয়া,জেলা যুবদলের সদস্য রোমান কাজী,মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ সহ আরো অনেকে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy