পার্বতীপুরে গলায় ফাঁস দিয়ে মাদকাসক্ত কলেজ ছাত্রের আত্মহত্য

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে হাদিদ আলবাব স্মরণ (২২) নামে এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে

2026-06-28T11:09:41+00:00
2026-06-28T11:09:41+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পার্বতীপুরে গলায় ফাঁস দিয়ে মাদকাসক্ত কলেজ ছাত্রের আত্মহত্য
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১১:০৯ এএম   (ভিজিট : ২৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে হাদিদ আলবাব স্মরণ (২২) নামে এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

শনিবার (২৭ জুন) দুপুর আনুমানিক আড়াইটার দিকে পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের ভবের বাজার এলাকার গোবিন্দপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, হাদিদ আলবাব স্মরণ ওই গ্রামের মাসুদ ফরহাদ পাপন আলীর ছেলে। সে দিনাজপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, হাদিদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। নেশা করার জন্য সে প্রায়ই পরিবারের সদস্যদের কাছে টাকা চাইতো। টাকা না পেলে নিজের শরীরে আঘাত করে রক্তাক্ত করতো এবং বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতো।

শনিবার সকালে সে নেশার টাকার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করে। টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে বাড়িতে ভাঙচুর চালানোর পর নিজের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। দীর্ঘ সময় ধরে সে ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।

পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত সহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy