শ্রীমঙ্গলে ৩৬ হাজারের বেশি শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।রোববার (২৮ জুন)

2026-06-28T11:36:24+00:00
2026-06-28T11:36:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে ৩৬ হাজারের বেশি শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১১:৩৬ এএম   (ভিজিট : ১৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

রোববার (২৮ জুন) সকাল ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. সিনথিয়া তাসমিন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. সিনথিয়া তাসমিন বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি উপজেলার সব অভিভাবকের প্রতি নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এবারের ক্যাম্পেইনে শ্রীমঙ্গল উপজেলায় মোট ৩৬ হাজার ১০৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৯৫৯ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩২ হাজার ১৫০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।

ডা. সিনথিয়া তাসমিন জানান, কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য উপজেলায় ২১৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করছেন ৪৩৪ জন স্বেচ্ছাসেবক এবং সার্বিক তদারকিতে রয়েছেন ২৭ জন সুপারভাইজার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পেইনের কার্যক্রম চলবে।

এদিকে শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় ২০টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করছেন ৫২ জন স্বেচ্ছাসেবক।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কোনো যোগ্য শিশু যেন এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy