শ্রীপুরে শ্রমিকের মৃত্যু ঘিরে সহিংসতা, তিন মামলায় ১,১৫০ জন আসামি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে এক পোশাক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সংঘটিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনটি মামলা হয়েছে। মামলাগুলোতে

2026-06-28T11:37:26+00:00
2026-06-28T11:37:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে শ্রমিকের মৃত্যু ঘিরে সহিংসতা, তিন মামলায় ১,১৫০ জন আসামি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১১:৩৭ এএম   (ভিজিট : ৫০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে এক পোশাক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সংঘটিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনটি মামলা হয়েছে। মামলাগুলোতে অজ্ঞাত ১ হাজার ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত বুধবার রাতে তেলিহাটি ইউনিয়নের কালার অ্যান্ড কো. কারখানায় কর্মরত শ্রমিক লিজা বেগমের মৃত্যু হয়। এ ঘটনার পরদিন শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের একপর্যায়ে একদল হামলাকারী ট্রিপল অ্যাপারেলস, এমএইচসি অ্যাপারেলস ও ইয়াসমিন টেক্সটাইল মিলস লিমিটেডে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ ওঠে।

ক্ষতিগ্রস্ত তিন প্রতিষ্ঠানের কর্মকর্তারা পৃথক মামলা দায়ের করেছেন। মামলাগুলোতে মোট ১ হাজার ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
শনিবার সকালে কালার অ্যান্ড কো. কারখানায় আবারও উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহীনূর আলম বলেন, হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, গেলো বুধবার রাতে অসুস্থ অবস্থায় কর্মস্থলে থাকা অবস্থায় কালার অ্যান্ড কো. কারখানার সুইং অপারেটর লিজা বেগমের মৃত্যু হয়। সহকর্মীদের অভিযোগ, অসুস্থ হওয়ার পরও তাকে ছুটি না দিয়ে কাজ করতে বাধ্য করা হয়েছিল। এ ঘটনায় পরদিন শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের মধ্য থেকেই পরবর্তীতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy