শ্রীপুরে চোলাই মদের আস্তানায় পুলিশের অভিযান, আটক ৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার

2026-06-28T12:47:06+00:00
2026-06-28T12:47:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে চোলাই মদের আস্তানায় পুলিশের অভিযান, আটক ৪
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১২:৪৭ পিএম   (ভিজিট : ৩২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) রাত ৯ টার দিকে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার মুক্তমঞ্চের দক্ষিণ পাশে রেলওয়ে কলোনি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাবুল নামে এক ব্যক্তির দক্ষিণমুখী ছাপড়া টিনের ঘরে অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. শাহ আলম (৫২), শ্রীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা মো. সোহেল (৩০), দক্ষিণ পেলাইদ এলাকার বাসিন্দা শিপন (২৮), তালতলী (মুরগির বাজার) এলাকার বাসিন্দা এবং তানজিন (২২),  পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা। তাদের সবার বাড়ি শ্রীপুর উপজেলায়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া চোলাই মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় শ্রীপুর থানায় একটি মামলা (নং-৭৪, তারিখ: ২৭ জুন ২০২৬) দায়ের করা হয়েছে। 

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy