কাপাসিয়ায় মাটির নিচে মদের আস্তানা! ৫০০ লিটার চোলাই উদ্ধার, ৪ নারীসহ আটক ৭

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘিঘাট গ্রামের রবিদাসপাড়া থেকে প্রায় ৫০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।শনিবার

2026-08-08T17:57:29+00:00
2026-08-08T17:57:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাপাসিয়ায় মাটির নিচে মদের আস্তানা! ৫০০ লিটার চোলাই উদ্ধার, ৪ নারীসহ আটক ৭
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:৫৭ পিএম   (ভিজিট : ৩০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘিঘাট গ্রামের রবিদাসপাড়া থেকে প্রায় ৫০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৮ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটির নিচে ড্রামে লুকিয়ে রাখা এসব মদ উদ্ধার করা হয়। 

এ সময় ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জন নারী এবং অন্তর রবিদাস, জীদ রবিদাস ও মঙ্গল রবিদাসসহ ৩ জন পুরুষকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাপাসিয়া থানা পুলিশের একটি বিশেষ দল দুপুরে ঘিঘাট গ্রামের রবিদাসপাড়ায় অভিযান চালায়। কয়েক ঘণ্টার এই টানা অভিযানে মাটির নিচে পুতে রাখা বিভিন্ন ড্রাম ও পাত্র থেকে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ জব্দ করা হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাছির আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই সফল অভিযান পরিচালনা করে। উদ্ধার করা মদের বিষয়ে বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

আটককৃত ৪ জন নারী ও ৩ জন পুরুষকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় তাদের সম্পৃক্ততা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy