আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিজ ঘরের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে মোস্তফা (৪৫) নামে এক যুবক দাঁত দিয়ে বিদ্যুতের তার

2026-06-28T14:24:16+00:00
2026-06-28T14:24:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ২:২৪ পিএম   (ভিজিট : ৪৮)
ফাইল ছবি
X

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিজ ঘরের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে মোস্তফা (৪৫) নামে এক যুবক দাঁত দিয়ে বিদ্যুতের তার কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৭টায় বিশ নন্দী ইউনিয়নের  গাজীপুরা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আলমের পুত্র।

ঘটনার বিবরণে জানা যায়, ভিক্টিম মুস্তফা তার স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে একাই বসবাস করতেন। ঘটনার সময় তিনি নিজ ঘরের বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে একটি তার দাঁত দিয়ে কাটার চেষ্টা করেন। ওই সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।
পুলিশ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 থানার ওসি মো. সবজেল হোসেন জানান, এ বিষয়ে  নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের আবেদনে লাশটি বিনা ময়নাতদন্তে দাফন করার অনুমতি দেয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy