প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ২:৪৭ পিএম (ভিজিট : ১৩৮)

X
ছবি: প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যুঝুঁকি কমাতে এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে ১২১টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬ হাজার ৪৭৪ শিশুকে ভিটামিন ‘এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার মোট ১২১ টি কেন্দ্রে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খাঁন সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কফিল উদ্দিন মাহমুদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফর রহমান,আর এম ও মোঃ নাজমুল হক সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খাঁন বলেন, 'এই কর্মসূচির আওতায় উপজেলার মোট ১২১টি কেন্দ্রের (ক্যাম্পেইন) মাধ্যমে ২৬ হাজার ৪৭৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।