ভেনিসে আলোচনা সভা

মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল, ইতালি

প্রবাস

যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ এবং দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইতালির ভেনিস শাখা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

2026-06-28T15:11:49+00:00
2026-06-28T15:11:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভেনিসে আলোচনা সভা
মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল, ইতালি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৩:১১ পিএম   (ভিজিট : ৩৮২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ এবং দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইতালির ভেনিস শাখা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভেনিস শাখা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি মো. বিল্লাহ হোসেন ঢালী। প্রধান বক্তা ছিলেন মজনু দেওয়ান এবং বিশেষ বক্তা ছিলেন আবুল কালাম আজাদ।

এছাড়াও বক্তব্য রাখেন হাকিম মাস্টার, সবুজ ছৈয়াল, কামাল উদ্দিন জুয়েল, শহিদুল ইসলাম, মোক্তার মোল্লা, রাশিদ ভূইয়া, ইলিয়াস হোসেন, সারোয়ার হোসেন, মোস্তফা ছৈয়াল কালু, মুরাদ ঢালী, বিপ্লব ছৈয়াল, নূরে আলম, মিজান হাওলাদার, রুহুল আমির বায়েজিদ, আশরাফুল আলম আজাদ, মনিরুল হাওলাদার, কামরুজ্জামান রাফিন, জাহাঙ্গীর টিপু, নাদিম ভূইয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোবারক হোসেন। এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদ, জাতির কল্যাণ এবং দেশ-বিদেশে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ ৭৭ বছরের পথচলায় দেশের স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন এবং আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। তারা দলের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও অর্জনের বিভিন্ন দিক তুলে ধরে আগামী দিনেও ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও প্রগতিশীল চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে দেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর ৭৭তম বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপন করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশের শা ন্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানটি ছিল প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়, যেখানে দলীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য গভীর শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে উদযাপন করেন।





Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy