যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর-মাগুরা মহাসড়কে অজ্ঞাত একটি পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সেলিম রেজা (৩৭) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।রোববার সকাল সাড়ে

2026-06-28T15:25:37+00:00
2026-06-28T15:25:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলশিক্ষকের
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৩:২৫ পিএম   (ভিজিট : ৩৪)
সেলিম রেজা
X

সেলিম রেজা

যশোর-মাগুরা মহাসড়কে অজ্ঞাত একটি পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সেলিম রেজা (৩৭) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। 

রোববার সকাল সাড়ে ৭টার দিকে যশোর সদর উপজেলার হাশিমপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম রেজা যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর মোল্লার ছেলে। তিনি সদর উপজেলার লেবুতলা হাইস্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।

নিহতের চাচাতো ভাই জাহিদুর রহমান জানান, স্ত্রী ও এক মেয়েকে নিয়ে সেলিম রেজা যশোর শহরে বসবাস করতেন। প্রতিদিনের মতো রোববার সকালেও তিনি মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন। পথে হাশিমপুর বাজারের কাছে পৌঁছালে অজ্ঞাত একটি পরিবহন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, খবর পেয়ে স্থানীয় ফাঁড়ি পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy