মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি

2026-06-28T15:37:56+00:00
2026-06-28T15:37:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৩:৩৭ পিএম   (ভিজিট : ২৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর আয়োজনে মাটিরাঙ্গা সরকারী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে মাটিরাঙ্গা সরকারী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করেন মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর সভাপতি শাহজালাল কাজল।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের যুগ্ম সচিব সুমন বড়ুয়া, মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ইমাম উদ্দিন, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের(ভারপ্রাপ্ত) অধ্যক্ষ প্রদীপ কুমার দাশ, প্রভাষক নুরুল আফছার, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ দিদার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর সভাপতি শাহজালাল কাজল বলেন, সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম পরিচালনা করবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy