প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৪:২৪ পিএম (ভিজিট : ১৩)

X
ছবি: প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৩০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭জুন) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সবুজ মিয়া ওরফে রনি জেলার নবীনগর উপজেলার বাছিদপুর এলাকার আছাব আলী ওরফে আশরাফ আলীর ছেলে।
রোববার দুপুর সাড়ে ৩টার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে জেলা পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে কসবা পৌরশহরের কল্যাণসাগর (পূর্বপাড়) এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বসতঘর তল্লাশি করে ২০ বোতল ভারতীয় বিয়ার ও ২০ বোতল স্কপ সিরাপ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে।