জামালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৫:৫৩ পিএম (ভিজিট : ৩৪)

X
ছবি: প্রতিনিধি
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জামালপুরে ১ হাজার ৬৯২টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
রোববার সকালে জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
এবার জেলায় ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১১ হাজার ৬৬৫ শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ৪০ হাজার ৪৭২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।