প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৫:৫৬ পিএম (ভিজিট : ৫২)

X
ছবি: প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে মাদারগঞ্জ উপজেলার হাওয়াই রোড়ে সর্বস্তরের জনগনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদারগঞ্জ–সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, পাশাপাশি শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন সেবায় রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হবে। জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দির মানুষের অর্থনৈতিক মুক্তি ও এঅঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারন মানুষ অংশ নেন।