শেরপুরে ডিসির হস্তক্ষেপে নিলাম থেকে রক্ষা পেল শতবর্ষী বটগাছ

ষ্টাফ রিপোটার, শেরপুর

সারাবাংলা

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়েরচর নামাপাড়া পুরাতন ঈদগাহ মাঠের ঐতিহ্যবাহী শতবর্ষী বটগাছটি নিলামে বিক্রির বিষয় জেলা

2026-06-28T19:23:21+00:00
2026-06-28T19:29:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শেরপুরে ডিসির হস্তক্ষেপে নিলাম থেকে রক্ষা পেল শতবর্ষী বটগাছ
ষ্টাফ রিপোটার, শেরপুর
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৭:২৩ পিএম  আপডেট: ২৮.০৬.২০২৬ ৭:২৯ পিএম  (ভিজিট : ৪০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়েরচর নামাপাড়া পুরাতন ঈদগাহ মাঠের ঐতিহ্যবাহী শতবর্ষী বটগাছটি নিলামে বিক্রির বিষয় জেলা প্রশাসকের নজরে আসার পর গাছটি রক্ষা পেয়েছে।

জানা গেছে, সম্প্রতি শতবর্ষী ওই বটগাছটি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয় ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি ও স্থানীয়রা। 

২৭ জুন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্রির জন্য বিজ্ঞপ্তিও দেয়।

এ বিজ্ঞপ্তি সেভ দ্যা ওয়াইল্ডলাইফ এন্ড ন্যাচার (সোয়ান) এর শেরপুরের নজরে আসে। এ নিয়ে সোয়ানের শেরপুরের সভাপতি মো. নাঈম ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা প্রশাসক, বনবিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কাছে গাছটি রক্ষাতে দাবি জানান। গাছটি রক্ষাতে জেলা প্রশাসক দ্রুত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে নির্দেশনা দেন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছোট ঝাউয়ের চর নামাপাড়া পুরাতন ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে গাছটি রক্ষা করতে নির্দেশনা দেন।

সোয়ানের সদস্য পারভেজ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষাতে যেখানে রাষ্ট্রপ্রধান তারেক রহমান নিজেই সারাদেশে বৃক্ষরোপণের কার্যকরি পদক্ষেপ নিয়েছেন এবং তা বাস্তবায়ন করা হচ্ছে। আর সেখানে শতবর্ষী একটি গাছ বিক্রির জন্য বিজ্ঞপ্তি দেয়, এর চেয়ে দুঃখজনক ব্যপার আর কি হতে পারে। এতো দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনকে ধন্যবাদ জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy