গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে বেড়েই চলছে ফুটবল উন্মাদনা

গাজীপুর মহানগর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে ফুটবল উন্মাদনা বেড়েই চলছে।গত ২০ জুন শনিবার থেকে শুরু হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

2026-06-28T19:32:35+00:00
2026-06-28T19:32:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে বেড়েই চলছে ফুটবল উন্মাদনা
গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৭:৩২ পিএম   (ভিজিট : ৭৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে ফুটবল উন্মাদনা বেড়েই চলছে। 

গত ২০ জুন শনিবার থেকে শুরু হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৬। 

সারাদেশ থেকে মোট ১৬ টি জেলা টিম এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। নকআউট খেলায় গত শনিবার পর্যন্ত ১৬টি টিম প্রথম রাউন্ডে খেলে সেরা আটে উন্নিত হয় ৮টি জেলা টিম। গতকাল রোববার দ্বিতীয় রাউন্ডে খেলায় অংশ নেয় বিকেএসপি, সাভার, ঢাকা বনাম ব্রহ্মপুত্র এক্সপ্রেস ময়মনসিংহ। 

এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাধারণ সম্পাদক মোহামেডান স্পোর্টিং ক্লাব, গাজীপুরের এডভোকেট আব্দুল সালাম।
সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহবায়ক গাসিক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু। 

এ খেলাটি উপভোগ করতে গ্যালারিতে সমাবেত হয় জেলার হাজার হাজার ফুটবল প্রেমিক। এসময় দুই দলের খেলোয়াড়দের তুমুল লড়াই ফুটবল দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়। 

এ খেলায় বিকেএসপি, ঢাকা ২-১ গোলে জয়লাভ করে। এতে সেরা দর্শক হিসেবে নির্বাচিত হয় বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। সোমবার মাঠে নামবেন দুই শক্তিশালী দল নরসিংদী জেলা বনাম জামালপুর জেলা।

প্রতিদিন বিএনপির কেন্দ্রীয় ও জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দরা ছাড়াও হাজার হাজার ফুটবল প্রেমি দর্শকদের উপস্থিতে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে উঠেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy