প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:৫৬ এএম (ভিজিট : ২৫)

X
ছবি: প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে দুইজন নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তিনলাখপীর-চারগাছ আঞ্চলিক সড়কের মান্দারপুর জোড়াপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুক মিয়া (১৯) জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের অহাব মিয়ার ছেলে ও একই এলাকার মো. ফরহাদ মিয়ার ছেলে আরশাদ (১৮)।
জানা যায়, সকালে তিনলাখপীর-চারগাছ আঞ্চলিক সড়কের মান্দারপুর জোড়াপুকুরপাড় এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে উল্টে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায় ও ৫ জন আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি (তদন্ত) মো. আমিন মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।