মনোহরদীতে নেবুলাসের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষের চারা বিতরণ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদীতে,পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সামাজিক সংগঠন নেবুলাস-এর উদ্যোগে মনোহরদী উপজেলার বিভিন্ন শিক্ষা

2026-06-29T11:52:18+00:00
2026-06-29T16:28:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে নেবুলাসের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষের চারা বিতরণ
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১১:৫২ এএম  আপডেট: ২৯.০৬.২০২৬ ৪:২৮ পিএম  (ভিজিট : ১৫৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে,পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সামাজিক সংগঠন নেবুলাস-এর উদ্যোগে মনোহরদী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০০টি ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২৮ জুন) চারা বিতরণ কর্মসূচির আওতায় চালাকচর উচ্চ বিদ্যালয়, চালাকচর বালিকা উচ্চ বিদ্যালয়, পীরপুর উচ্চ বিদ্যালয়, কারিগরি ও বাণিজ্য কলেজ (চালাকচর), কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়, মাধুপুর উচ্চ বিদ্যালয়, ১১৯ নং চালাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০৯ নং উত্তর হাফিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লাখপুর কে ইউ ফাজিল মাদ্রাসায় ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। 

চারা বিতরণ কর্মসূচিতে প্রধান পৃষ্ঠপোষকতা প্রদান করেন মো: আলী হোসেন, প্রিন্সিপাল অফিসার, সোনালি ব্যাংক পিএলসি, ঢাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেবুলাসের আহ্বায়ক মুমিনুর রশীদ, সহকারী পরিচালক (প্রশাসন), শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম এবং সদস্য কাজী আশরাফুল ইসলাম রবিন, উপপরিদর্শক, গোয়াইনঘাট থানা। 

এছাড়াও উপস্থিত ছিলেন চালাকচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিজ উদ্দিন, চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা হোসেন।  সহযোগিতায় ছিলেন, গভর্নমেন্ট হাই স্কুল, তেজগাঁও, ঢাকার সিনিয়র শিক্ষক মো. দেলোয়ার হোসেন, রূপালী ব্যাংক পিএলসি-এর প্রিন্সিপাল অফিসার রহমত উল্লাহ, আমরা মনোহরদী সন্তান-এর প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাইফুল ইসলাম, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি-এর সহকারী ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের হাসিবুল সরকার ছোটন, এমপিপি পাওয়ার প্ল্যান্ট (মেঘনা গ্রুপ অব কোম্পানিজ)-এর ডেপুটি ম্যানেজার (ইলেকট্রিক্যাল) আবু বক্কর সিদ্দিক এবং জোবায়ের মাহমুদ সৌরভ, সদস্য সচিব, নেবুলাস। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ এবং সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল। 

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নেবুলাসের আহ্বায়ক মুমিনুর রশীদ। তার তত্ত্বাবধান ও সমন্বয়ে শিক্ষা  প্রতিষ্ঠানগুলোতে ৩০০টি ফলজ বৃক্ষের চারা সফলভাবে বিতরণ করা হয়।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy