মমতা স্বাস্থ্য কর্মসূচীর ভিটামিন-এ ক্যাম্পেইন

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

সারা দেশের ন্যায় মমতা স্বাস্থ্য কর্মসূচীর আওতায় জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে। শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ, রোগ প্রতিরোধ

2026-06-29T13:00:02+00:00
2026-06-29T13:00:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মমতা স্বাস্থ্য কর্মসূচীর ভিটামিন-এ ক্যাম্পেইন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১:০০ পিএম   (ভিজিট : ২৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

সারা দেশের ন্যায় মমতা স্বাস্থ্য কর্মসূচীর আওতায় জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে। শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত ঝুঁকি হ্রাসের লক্ষ্যে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনের উদ্বোধন করেন ামমতার প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ৬ মাস থেকে ৫বছর বয়সী সকল শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও এ ধরনের জনস্বাস্থ্য কার্যক্রমে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন এবং স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

মমতার ৮২টি টিকাকেন্দ্রের মাধ্যমে একযোগে এই ক্যাম্পেইন পরিচালিত হয়। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের নিরলস প্রচেষ্টায় শিশুদের নিরাপদ ও সুষ্ঠুভাবে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাম্পেইন চলাকালে অভিভাবকদের মধ্যে শিশুদের পুষ্টি, স্বাস্থ্যবিধি এবং নিয়মিত টিকাদান কার্যক্রম সম্পর্কে সচেতনতামূলক পরামর্শও প্রদান করা হয়। মমতা স্বাস্থ্য কর্মসূচীর মাধ্যমে মোট ৪৭,৭৭৫ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশু: ৯,১৬৫ জন, ১২ মাস থেকে ৫ বছর বয়সী শিশু: ৩৮,৬১০ জন।

এই ক্যাম্পেইনের মাধ্যমে হাজারো শিশু ভিটামিন-এ ক্যাপসুল গ্রহণের সুযোগ পেয়েছে, যা তাদের দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মমতার দক্ষ ব্যবস্থাপনা, স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy