কালীগঞ্জে বিনামূল্যে ১,৯০০ কৃষকের হাতে কৃষি প্রণোদনার বীজ-সার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদ সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে আরও উৎসাহিত করতে গাজীপুরের কালীগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের

2026-06-29T14:02:42+00:00
2026-06-29T14:02:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে বিনামূল্যে ১,৯০০ কৃষকের হাতে কৃষি প্রণোদনার বীজ-সার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ২:০২ পিএম   (ভিজিট : ৬০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদ সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে আরও উৎসাহিত করতে গাজীপুরের কালীগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ, রাসায়নিক সার ও বালাইনাশক বিতরণ করা হয়।

সোমবার (২৯ জুন) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাহিন সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাহফুজা আক্তার, কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. ইকবাল হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামানসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় ১ হাজার ৮০০ জন কৃষককে রোপা আমন ধান চাষের জন্য জনপ্রতি ৫ কেজি উন্নতমানের ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

এছাড়া ১০০ জন কৃষককে গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচ চাষের জন্য ১০ গ্রাম হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার এবং প্রয়োজনীয় বালাইনাশক সরবরাহ করা হয়।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আবাদযোগ্য জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ঘটানো, উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন অর্জন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করাই মূল লক্ষ্য।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy