সারিয়াকান্দিতে চালকের মরদেহ উদ্ধার, অটোরিকশা উধাও

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার সারিয়াকান্দিতে আব্দুল মান্নান (৫৫) নামের সিএনজি চালিত এক অটোরিকশা চালককের মরদেহ উদ্ধার হয়েছে।আজ সোমবার (২৯ জুন) সকাল

2026-06-29T14:11:06+00:00
2026-06-29T14:12:46+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সারিয়াকান্দিতে চালকের মরদেহ উদ্ধার, অটোরিকশা উধাও
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ২:১১ পিএম  আপডেট: ২৯.০৬.২০২৬ ২:১২ পিএম  (ভিজিট : ৫৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বগুড়ার সারিয়াকান্দিতে আব্দুল মান্নান (৫৫) নামের সিএনজি চালিত এক অটোরিকশা চালককের মরদেহ উদ্ধার হয়েছে। 

আজ সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের পশ্চিম দড়িপাড়া আন্দাইরা বিল এলাকায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গতকাল রবিবার রাত থেকে আব্দুল মান্নান অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন। 

পুলিশের প্রাথমিক ধারণা সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত আব্দুল মান্নান গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের গেদা মুন্নার ছেলে। তিনি প্রায় তিন বছর ধরে সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। 

পুলিশ  ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার সন্ধ্যার দিকে আব্দুল মান্নান সিএনজিসহ চেলোপাড়ায় অবস্থান করছিলেন। পরে রাত সাড়ে ৯ টার দিকে একটি রিজার্ভ ভাড়া নিয়ে ধুনটের গোসাইবাড়ির দিকে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

আজ সকালে স্থানীয় লোকজন সারিয়াকান্দির কামালপুর ইউনিয়নে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। আর খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মান্নানের পরিচয় সনাক্ত করে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মিজানুর রহমান জানিয়েছেন, বগুড়া থেকে ফরেনসিক টিম এসে সুরতহাল করবে। এ জন্য আমরা সুরতহাল করিনি। পুলিশ মরদেহ উদ্ধারের স্থান ঘিরে রেখেছে।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেছেন, মরদেহের গলায় গামছা পেঁচানো আছে। পায়ের দিকে কিছুটা রক্ত দেখা গেছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ফরেনসিক টিম আসার পর নিশ্চিত হওয়া যাবে। 

ওসি আরও জানান, খোঁজ নিয়ে জেনেছি, গতকাল রাত সাড়ে ৯ টার দিকে চেলোপাড়ায় তাকে সর্বশেষ দেখা গেছে। মরদেহ উদ্ধার হলেও তার সিএনজির হদিস মেলেনি। এ ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ শুরু করেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy