চাটমোহরে নারী-শিশু নির্যাতন প্রতিরোধে জিইএফ’র ত্রৈমাসিক সভা

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনার চাটমোহরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, জেন্ডার সমতা প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা এবং নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণ বন্ধে

2026-06-29T14:13:55+00:00
2026-06-29T14:13:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাটমোহরে নারী-শিশু নির্যাতন প্রতিরোধে জিইএফ’র ত্রৈমাসিক সভা
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ২:১৩ পিএম   (ভিজিট : ৪৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পাবনার চাটমোহরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, জেন্ডার সমতা প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা এবং নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণ বন্ধে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে উপজেলা জেন্ডার-ইকুয়ালিটি ফোরাম (জিইএফ)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জুন ২০২৬) মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ঢাকা’র “EmpowerHer Project”-এর আওতায় চাটমোহর উপজেলা জেন্ডার-ইকুয়ালিটি ফোরামের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

উপজেলা জিইএফ-এর সহ-সভাপতি ইসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রান এবং চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল।

সভায় বক্তারা বলেন, সরকারি সকল নাগরিক সুবিধা যেন সহজেই অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও আন্তরিক ও জনবান্ধব হতে হবে। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, যৌন সহিংসতা ও জেন্ডার বৈষম্য প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সরকারি কর্মকর্তারা অসহায় জনগোষ্ঠীর জন্য সরকারি সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি নারী নেতৃত্ব বিকাশ, নারীর ক্ষমতায়ন এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সমন্বিতভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।
সভায় অংশগ্রহণকারী সদস্যরা নিজ নিজ এলাকার নারী ও শিশু নির্যাতনের বিভিন্ন তথ্য তুলে ধরে দ্রুত প্রতিকার ও প্রশাসনিক সহায়তা কামনা করেন। এছাড়া নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় বিদ্যমান সামাজিক ও পারিবারিক প্রতিবন্ধকতা নিয়েও আলোচনা হয়।

সভায় উপজেলা ও ইউনিয়ন জিইএফ কমিটির সভাপতি-সম্পাদকসহ মোট ৩২ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ২৬ জন নারী ও ৬ জন পুরুষ ছিলেন।

সভা পরিচালনা করেন ডিএইচআরএমও কামাল সিদ্দিকী এবং সার্বিক সহায়তা করেন ইউএফ জাহাঙ্গীর আলম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy