প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:৪৮ পিএম (ভিজিট : ২৭)

X
ছবি: প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও দুর্যোগঝুঁকি মোকাবেলায় ঐতিহ্যবাহী পাবুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।
৩০ জুন সোমবার সকাল ১১ টায় বৃক্ষরোপণ কর্মসূচী উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশ এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বৃক্ষ রোপণ কর্মসূচী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো:লোকমান হেকিম, সাংবাদিক শাকিল হাসান , বিএনপি নেতা মো: খোরশেদ আলম, মো: মনির হোসেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা মোহাম্মদ রায়হান উদ্দিন, ওসমান গনি, জয়নাল আবেদীন, উম্মে কুলসুম, মাকসুদা বেগম, মাহমুদা বেগম, উজ্জ্বল রায়হান, তোফাজ্জল হোসেন, শরিফুল ইসলাম ও শিক্ষার্থীবৃন্দ।