পাকুন্দিয়ায় "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি"র বৃক্ষরোপণ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরকার ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কোদালিয়া শহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি

2026-06-29T15:54:17+00:00
2026-06-29T15:54:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাকুন্দিয়ায় "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি"র বৃক্ষরোপণ
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:৫৪ পিএম   (ভিজিট : ৩৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরকার ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কোদালিয়া শহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ ও সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বনজ, ফলজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি শুরুর আগে বিদ্যালয়ের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কোদালিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসমিন আক্তার, সহকারী শিক্ষক জয়নুল আবেদীন ভূইয়া, হাফিজুল্লাহ ও মনি রাণী গুণ, চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিন ও আব্দুল কাহার, কোদালিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, সাবেক সভাপতি একেএম কামরুজ্জামান আজাদ, অভিভাবক সদস্য সুমি আক্তার, একেএম শরীফুজ্জামান শামীম, যুবদল নেতা আবু বাক্কার সিদ্দিক, বিএনপি নেতা সিদ্দিক হোসেন লিটন, আমিনুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসমিন আক্তার বলেন, "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে লেইস প্রকল্পের আওতায় বিদ্যালয়ে বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়েছে। এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেছেন। পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও পরিবেশ রক্ষায় এর ভূমিকা সম্পর্কে সচেতন করা হয়েছে।

অনুষ্ঠানের শেষে বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy