রামগতিতে বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগতিতে বদলি জনিত বিদায় উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা, এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান

2026-06-29T15:55:39+00:00
2026-06-29T15:55:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রামগতিতে বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:৫৫ পিএম   (ভিজিট : ৪০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে বদলি জনিত বিদায় উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা, এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন এর যোগদান কে কেন্দ্র করে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রামগতি উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৯শে জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম,  পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সাহেদ আলী পটু,পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের মোহাম্মদ ইসমাইল,উপজেলা প্রশাসনের দাপ্তরিক কর্মকর্তাগন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগন।

নিলুফা ইয়াসমিন নিপা বদলি হয়ে লক্ষ্মীপুর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। রামগতি উপজেলায় তিনি গত ৩ শরা ডিসেম্বর ২০২৫ রামগতিতে যোগদান করে সাত মাস দায়িত্ব পালন করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy