জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

কোনো ধরনের নতুন কর আরোপ ছাড়াই জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫১ কোটি ১২ লাখ ৮৭ হাজার ৭৫৬

2026-06-29T15:56:58+00:00
2026-06-29T15:56:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:৫৬ পিএম   (ভিজিট : ৬৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কোনো ধরনের নতুন কর আরোপ ছাড়াই জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫১ কোটি ১২ লাখ ৮৭ হাজার ৭৫৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ১১ লাখ ৩৬ হাজার ৫৫২ টাকা।
সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমি খানম।

সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক জানান, পৌরসভার ধারাবাহিক আয়-ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy