জাসদ-যুব জোটের সব পদ থেকে আনোয়ারুল কবির টুটুলের পদত্যাগ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও জাতীয় যুব জোটের সকল দলীয় কার্যক্রম থেকে পদত্যাগ করেন কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক

2026-06-29T16:00:30+00:00
2026-06-29T16:00:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জাসদ-যুব জোটের সব পদ থেকে আনোয়ারুল কবির টুটুলের পদত্যাগ
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৪:০০ পিএম   (ভিজিট : ৫২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও জাতীয় যুব জোটের সকল দলীয় কার্যক্রম থেকে পদত্যাগ করেন কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল কবির টুটুল । সোমবার ২৯শে জুন'২৬ দুপুর সাড়প ১২টায় তিনি ভেড়ামারা শহরের রথপাড়াস্থ নিজ‌ বাসভবনে উক্ত বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক ভাবে পদত্যাগের ঘোষণা দেন।

ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল কবির টুটুল জাসদের ভেড়ামারা শাখার সদস্য, জাসদের
অঙ্গ সংগঠন জাতীয় যুব জোটের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা ও ভেড়ামারা উপজেলা কমিটির সহ-সভাপতি ছিলেন।

পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেন, সম্প্রতি শারীরিক অসুস্থতা, ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন সমস্যা এবং ব্যবসায়িক দায়িত্ব উল্লেখ যোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় দলীয় সাংগঠনিক কার্যক্রমে প্রয়োজনীয় সময় ও দায়িত্বশীলতার সঙ্গে সম্পৃক্ত থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। 

এমন বাস্তবতা বিবেচনায় নিয়ে গভীর চিন্তাভাবনার পর আমি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং দলীয় সকল পদ থেকে অব্যাহতি চেয়ে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। এর পেছনে অন্য কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্য নেই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy