আর্জেন্টিনার সেই ‘একনিষ্ঠ সমর্থক’ গ্রেফতার, নেপথ্যে কী?

সেনবাগ প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর সেনবাগ উপজেলার আলোচিত আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ ওরফে আজাদ মেম্বারকে

2026-06-29T15:54:33+00:00
2026-06-29T15:54:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আর্জেন্টিনার সেই ‘একনিষ্ঠ সমর্থক’ গ্রেফতার, নেপথ্যে কী?
সেনবাগ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:৫৪ পিএম   (ভিজিট : ১৬৫)
আজাদ মেম্বার
X

আজাদ মেম্বার

নোয়াখালীর সেনবাগ উপজেলার আলোচিত আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ ওরফে আজাদ মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিকেলে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে দুপুরে সেনবাগ থানার সামনে সুলতান প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজাদ মেম্বার উপজেলার ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া গ্রামের বাসিন্দা। তিনি ডুমুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

আজাদ মেম্বার স্থানীয়ভাবে একজন চা বিক্রেতা হলেও আর্জেন্টিনা ফুটবল দল ও লিওনেল মেসির প্রতি ভালোবাসার কারণে দেশব্যাপী পরিচিতি পান। প্রায় ২২ শতক জমি বিক্রি করে নিজের বাড়ি, দোকান ও আশপাশের এলাকাকে আকাশি-সাদা রঙে সাজিয়ে তিনি ‘আর্জেন্টিনা নগর’ নাম দিয়ে এলাকা তথা দেশব্যাপী আলোচনায় আসেন। 

দেশের বিভিন্ন জেলা থেকে আর্জেন্টিনার অনেক সমর্থক তার এ আয়োজনে আবেগ আপ্লুত হয়ে তার সঙ্গে এসে সাক্ষাত করেন। নিজের বাড়ি ও দোকানঘর জুড়ে আর্জেন্টিনার পতাকা, জাতীয় দলের রং এবং বিভিন্ন প্রতীক ব্যবহার করে তিনি একটি ব্যতিক্রমী পরিবেশ সৃষ্টি করেছেন। .

এ কারণে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের কাছে তিনি ‘আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বার’ নামে পরিচিতি লাভ করেন। তার সেই আর্জেন্টিনা নগর দেখতে বিভিন্ন সময় দেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরাও সেখানে ভিড় করেন।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দল শিরোপা জিতলে এলাকাবাসীকে গরু জবাই করে ভোজ দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। ফুটবলপ্রেমী হিসেবে পরিচিতির পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। এর আগেও রাজনৈতিক মামলায় তিনি কারাভোগ করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy