তাড়াশে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অনুদানের গরু বিতরণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক অনুদানে সিরাজগঞ্জের বেসরকারী উন্নয়ন সংস্থা পরিবর্তনের বাস্তবায়নে “গাভী পালন কর্মসূচির” অধীনে তাড়াশ উপজেলায় ১০

2026-06-29T16:37:33+00:00
2026-06-29T16:37:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তাড়াশে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অনুদানের গরু বিতরণ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৪:৩৭ পিএম   (ভিজিট : ২৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক অনুদানে সিরাজগঞ্জের বেসরকারী উন্নয়ন সংস্থা পরিবর্তনের বাস্তবায়নে “গাভী পালন কর্মসূচির” অধীনে তাড়াশ উপজেলায় ১০ জন হতদরিদ্র নারী-পুরুষের  মাঝে  বিনামূল্যে ১০টি বকনা গরু বিতরণ করা হয়েছে।

রোববার  উপজেলা পাবলিক লাইব্রেরী চত্বরে পরিবর্তন আয়োজিত পরিবর্তনের উপ-পরিচালক রোকসানা খাতুনের সঞ্চালয়নে এক ওরিয়েন্টেশন ও  গরু বিতরণ অনুষ্ঠান মোঃ আমিরুজ্জামান আমীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ১০ জন উপকারভোগীর মধ্যে গরু বিতরণ করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. শাহজাহান। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, শর্মিষ্ঠা সেন গুপ্তা-উপজেলা কৃষি কর্মকর্তা,  মো. হাবিবুর রহমান-অফিসার ইনচার্জ তাড়াশ থানা, ডা. মো. বাদল মিয়া-উপজেলা ভেটেরিন্যারী সার্জন, মো. নাসির উদ্দিন-উপজেলা মৎস্য কর্মকর্তা, মো. তাইজুল ইসলাম- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, দীনবন্ধু মৃধা-উপজেলা সমবায় কর্মকর্তা, মো. ইলিয়াস হাসান শেখ উপজেলা সমাজসেবা কর্মকর্তা, পরিবর্তনের পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক রাজু, প্রথম আলোর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আরিফুল গনি লেমন, তাড়াশ প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, ফাউন্ডেশনের  নির্বাহী কর্মকর্তা আব্দুল মজিদ, সাংবাদিক লুৎফর রহমান, গোলাম মোস্তফা প্রমূখ।

সভাপতিত্ব করেন পরিবর্তনের সহ-সভাপতি মো. আমিরুজ্জামান আমীর।  

উল্লেখ্য, পরিবর্তন ফাউন্ডেশনের সহযোগী সংস্থা হিসেবে ১৪ বছর যাবত তাড়াশ উপজেলার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নে বিভিন্ন প্রকার প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy