প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:২২ পিএম (ভিজিট : ৩৯)

X
বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির বাঁধায় শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
আজ সোমবার ভোরে নাজিরাকোনা সীমান্তের ওপারে ভারতের নদীয়া জেলার পাথরঘাটা গ্রামের দিক থেকে তাদের পুশ ইন করার চেষ্টা করা হয়।
জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ১১০ নম্বর মেইন পিলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে বিএসএফ পুস ইন করছে এমন খবরে সেখানে পৌঁছায় বিজিবি। সেখানে ৪ জনকে পাট ক্ষেতের মধ্যে দেখতে পায় তারা। বিজিবি বাধা দিলে তারা ভারতের কাটাতারের দিকে ফিরে যায়।
তবে স্থানীয়দের ধারণা ১০ জনকে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। এ ঘটনায় সীমান্তের নজরদারি বাড়িয়েছে বিজিবি।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।