নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

জাতীয় পর্যায়ে আয়োজিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচী বাস্তবায়নে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ফলজ, বনজ ও

2026-06-29T17:42:38+00:00
2026-06-29T17:42:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:৪২ পিএম   (ভিজিট : ১৪)
বৃক্ষরোপণ
X

বৃক্ষরোপণ

জাতীয় পর্যায়ে আয়োজিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচী বাস্তবায়নে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণসহ সেমিনার ও র‌্যালি করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করার কথা জানান। 

বিদ্যালয় চত্বর থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি র‌্যালি বের হয়। পরে বিদ্যালয় চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিতুর রহমান, সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান, তিতুমীর সরকার, রাফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমানসহ আরো অনেকে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy